Wednesday, May 13, 2026

শীর্ষ আদালতে হুইস্কির বোতল হাতে আইনজীবী! ‘থ’ প্রধান বিচারপতি

Date:

Share post:

শীর্ষ আদালতে বিচার চলাকালীন প্রধান বিচারপতির দুটি মদের বোতল রাখলেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগী। শুনানি চলাকালীন এহেন ঘটনায় রীতিমতো তাজ্জব হয়ে গেলেন বিচারপতিরা। হেসে ফেললেন প্রধান বিচারপতি। প্রশ্ন করলেন, ‘আপনি সঙ্গে দুটো বোতল এনেছেন?’ আইনজীবী বললেন মামলার স্বার্থেই বোতল দুটি এনেছেন তিনি।

আসলে পার্নড রিকার্ড নামের একটি মদ প্রস্তুতকারক সংস্থা মামলা করেছে অন্য এক মদ প্রস্তুতকারী সংস্থা জে কে এন্টারপ্রাইজের বিরুদ্ধে। অভিযোগ, ট্রেডমার্ক ভেঙে বেআইনিভাবে মদ বিক্রি করছে জে কে এন্টারপ্রাইজ। তাদের সংস্থার একটি পণ্যের নাম নকল করে নিজেদের প্রোডাক্টের নামকরণ করেছে জে কে এন্টারপ্রাইজ। পাশাপাশি বোতলের চেহারাও নকল করা হয়েছে বলে অভিোযোগ পার্নড রিকার্ডের। আর ঠিক এই বিষয়টি প্রমাণ করতে অর্থাৎ দুটি বোতলের মধ্যে সাদৃশ্য তুলে ধরতেই তিন বিচারপতির বেঞ্চের সামনে দুটি হুইস্কির বোতল আনা হয়। আর দুই সংস্থার বোতলের আকারের কতটা মিল সেটা বোঝাতেই শুক্রবার বোতল দুটি হাজির করেন আইনজীবী।

উল্লেখ্য, জে কে এন্টারপ্রাইজকে যাতে ওই পণ্য তৈরি করতে দেওয়া না হয় সেই দাবিতে এর আগে মামলা হয়েছিল মধ্যপ্রদেশে হাই কোর্টে। কিন্তু হাই কোর্ট সেই আর্জি খারিজ করলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওই সংস্থা। এদিন শুনানির পর রোহতগী প্রধান বিচারপতিকে প্রশ্ন করেন, ‘আমি বোতল দুটো নিয়ে যেতে পারি?’ প্রধান বিচারপতি হেসে সম্মতি দেন।

Related articles

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...