Saturday, April 4, 2026

কাঁদলে নাকি শরীর ভাল থাকে! আশ্চর্য দাবি চিকিৎসকদের

Date:

Share post:

জীবন সবসময় হাসি আনন্দে ভরে উঠুক এটাই সকলে কামনা করেন। কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ সহজ নয়। এগিয়ে চলতে গেলে মাঝেমধ্যেই থমকে যেতে হয়, সাফল্যে পৌঁছানোর রাস্তা দিয়ে যেতে যেতে হেরে যাওয়ার কষ্ট সহ্য করাটা জাগতিক নিয়মের মধ্যেই পড়ে। তখনই মন ভেঙে যায়, চোখে জল আসে। এই সময় কান্নাকাটি না করে চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দেন প্রিয়জনেরা। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Health Experts) বলছেন কান্নাকাটি করা নাকি শরীরের জন্য উপকারী!

স্বাস্থ্যই সম্পদ, এ কথা আমরা সকলেই জানি। আর সেই শরীরকে ভাল রাখার জন্য মাঝেমধ্যে একটু আধটু কাঁদতে পারলে, অনেক বেশি করে সুস্থ থাকা যায় বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাপানের এক সমীক্ষা থেকে আশ্চর্যজনক এই দাবি উঠে এসেছে। জানা গেছে সে দেশে ‘টিয়ার্স টিচার’ (Tears Teacher) নামে এক শিক্ষিকার পরিচয় তৈরি হয়েছে। গত প্রায় আট বছর ধরে কাঁদার উপকারিতা সংক্রান্ত ওয়ার্কশপ চালান তিনি। বিজ্ঞানীদের মতে, কাঁদলে চোখে জল আসে আর তাতে চোখ শুকিয়ে যাওয়া সম্ভাবনা কমে। এতে জীবাণুর হাত থেকে চোখকে রক্ষা করা সম্ভব হয়। চোখের জলে লিসোজাইম নামে এক উপাদান থাকে যার ক্ষরণে চোখের ভিতরে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, কাঁদলে মানসিকভাবে মানুষ অনেকটা হালকা বোধ করেন। তাই মনোবিজ্ঞানীদের মতে সুস্থভাবে জীবনে এগিয়ে চলতে গেলে মাঝে মধ্যে কান্না অত্যন্ত প্রয়োজন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...