Sunday, June 7, 2026

একাধিক দুর্নীতিতে নাম জড়ানো শুভেন্দুকে নন্দীগ্রামে বিঁধলেন শান্তনু

Date:

Share post:

একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারী-সহ অধিকারী পরিবারের। শনিবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই অধিকারীদের বিঁধলেন তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন (Shantanu Sen)। তিনি বলেন, টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে রাজনৈতিক তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরে অমিত শাহের পায়ের ধুলো মাথায় নিয়ে বিজেপিতে গিয়ে লোডশেডিং করে বিধানসভায় জিতে বড় বড় কথা বলছে মিরজাফর শুভেন্দু অধিকারী (Shudhendu Adhikari)।

শান্তনুর (Shantanu Sen) কথায়, যাঁকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে, যাঁর বিরুদ্ধে কুড়িটা এফআইআর রয়েছে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক, কাঁথি মিউনিসিপ্যালিটি, কম্বল কেলেঙ্কারি, ত্রিপল কেলেঙ্কারি, শ্মশান কেলেঙ্কারি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ, সারদার সুদীপ্ত সেন যাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার লিখিত অভিযোগ করেছেন, শুধুমাত্র বিজেপিতে থাকার কারণে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। তোপ দেগে শান্তনু বলেন, যেদিন বিজেপি ক্ষমতায় থাকবে না বা কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষভাবে কাজ করবে সেদিন আর শ্রীঘরের বাইরে থাকবেন না গদ্দার।

নন্দীগ্রাম এক নম্বর ব্লকে আকন্দবাড়ি হাইস্কুলের ১২৫তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণের পর ব্লক তৃণমূলের অফিসের সামনে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন রাজ্যসভার সংসদ ও দলীয় মুখপাত্র ডাঃ শান্তনু সেন।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...