Monday, March 16, 2026

ইস্টবেঙ্গলে রিয়েল-বার্সার ফুটবলার, লাল হলুদের ষষ্ঠ বিদেশি কে?

Date:

Share post:

সব হলেও গোল হচ্ছে না দলে। দলে গোল করার লোকের অভাব। আর সেই কারণেই অ্যাটাকিং লাইনকে শক্তিশালী করতে স্পেনের রাইট উইং হাফ ইয়াগো ফালকে সিলভার সঙ্গে কথাবার্তা শুরু করে দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, কোচ কার্লোস কুয়াদ্রাতই তাঁকে সই করানোর পরামর্শ দিয়েছেন।ক্লাবের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। পাশাপাশি ইমামিও ফালকেকে লাল-হলুদ জার্সিতে নামাতে আগ্রহ দেখিয়েছে।

লা লিগার সেরা কিছু ক্লাবের যুব দলে খেলেছেন এই স্প্যানিশ ফুটবলার। ৩৪ বছর বয়সি ফালকে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাসের যুব দলে। আবার সিনিয়র পর্যায়েও বেশ কিছু বড় দলে খেলেছেন তিনি। সেই তালিকায় রয়েছে রায়ো ভায়েকানো, জেনোয়া, তোরিনোর মতো পরিচিত ক্লাবও। বাঁ পায়ের ফুটবলার, বুদ্ধিদীপ্ত ডজ ও ঠিকানা লেখা পাস দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। সেটপিস থেকেও গোল করার ক্ষমতা রয়েছে তাঁর। ২০২২-২৩ মরশুমে কলম্বিয়ার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আমেরিকা দ্য কালিতে খেলেছেন তিনি।

অন্যদিকে সুপার কাপের জন্য সিভেরিও টোরোকে রেজিস্ট্রেশন করাচ্ছে না ইস্টবেঙ্গল। তবে তাঁকে ছেড়েও দেওয়া হচ্ছে না। আর সেই কারণেই ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেও শনিবারের অনুশীলনে তাঁকে দেখা যায়নি। শনিবার অবশ্য দেখা যায়নি হেডকোচ কার্লেস কুয়াদ্রাতকেও। তবে ছিলেন তিন বিদেশি ক্লেইটন সিলভা, বোরহা ও হিজাজি মেহের। ১৩ জানুয়ারি সুপার কাপের জন্য ফুটবলারদের রেজিস্ট্রেশনের শেষদিন। সুত্রের খবর, সুপার কাপের দলে সুযোগ পেতে পারেন রিজার্ভ দলের একাধিক ফুটবলার। আইএসএল-এর দ্বিতীয় পর্বের আগে তাদের দেখে নিতে চাইছেন কোচ কুয়াদ্রাত। কেরলিয়ান স্ট্রাইকার জেসিন টিকের পাশাপাশি মিডফিল্ডার তন্ময় দাসকেও রেজিস্ট্রেশন করানো হবে। লিয়েনে ছেড়ে দেওয়া হবে মিডফিল্ডার মোবাশির রহমানকে। সব ঠিক থাকলে চেন্নাইয়েন এফসি-তে চলে যেতে পারেন তিনি।

আরও পড়ুন-BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...