Sunday, March 15, 2026

বিমানের কাজ করতে করতেই মেঝেতে পড়ে মৃত্যু কর্মীর!

Date:

Share post:

ভরা ফ্লাইটে যাত্রীদের সামনে কয়েক মুহূর্তে মৃত্যু হল বিমানের এক কর্মীর। ব্রিটিশ এয়ারওয়েজের বিএ-৩২ (BA-32) বিমানে এই মর্মান্তিক ঘটনায় বাতিলই হয়ে যায় বিমানটি। তার পরেও এতটুকু বিরক্তি প্রকাশ না করেই অন্য বিমানে ওঠার প্রস্তুতি নেন।

লন্ডনের হিথরো (Heathrow) থেকে হংকংগামী বিমানটি ছুটি শেষে কাজে ফেরা কর্মী ও পর্যটকদের ভিড়ে ঠাসা ছিল। সেখানেই যাত্রীদের দেখভালের জন্য নিযুক্ত ছিলেন ৫২ বছরের এক কর্মী (steward)। বিমানটি ওড়ার আগে বিমানের দরজা বন্ধ হওয়ার পরে হঠাৎই বিপত্তি ঘটে। হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। পাইলট ফার্স্টএইড প্রশিক্ষণপ্রাপ্ত যাত্রীদের কাছে সাহায্যের অনুরোধ করেন। দ্রুত ডাক্তার ও অ্যাম্বুলেন্স ডাকেন। জীবনদায়ী ইঞ্জেকশন প্রয়োগ করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।

বিমানবন্দরের ডাক্তারদের কোনও চেষ্টার সুযোগ দেননি ওই বিমানকর্মী। তার আগেই মৃত্যু হয় তাঁর। আর তারপরেই ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ বিমানটি বাতিল করে দেয়। যাত্রীদের পরের দিনের একটি বিমানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...