Tuesday, March 10, 2026

২০০০ টাকার নোট বদলানো যাবে পোস্ট অফিসের মাধ্যমে, সুযোগ দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

২ হাজার টাকার নোট বদলে আরও একদফা সুযোগ দিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর তরফে জানানো হয়েছে, এবার পোস্ট অফিস -এর মাধ্যমে পরিবর্তন করা যাবে এই নোট। ফলে রিজার্ভ লাইনে নোট বদলের ঝক্কি থেকে কিছুটা রেহাই পাবেন জনতা।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০০০ টাকার নোট বদলাতে নাগরিকদের একটি ফর্ম ফিলাপ করতে হবে। যা রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফর্ম পূরণ করে পোস্ট অফিসের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্কে পাঠাতে হবে। যে কোনও পোস্ট অফিসেই এই সুবিধা পাওয়া যাবে। এভাবে সর্বাধিক ২০হাজার টাকা পর্যন্ত ২ হাজারের নোট বদল করা যাবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময় ২০০০ টাকার নোট বদলের জন্য ব্যাপক লাইন দেখা গিয়েছে রিজার্ভ ব্যাংকের। এই পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় ব্যাংকের তরফে নেওয়া হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে নোট বদলের পদক্ষেপ।

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...