Friday, May 15, 2026

আরও একবার ক্ষমতায় ফেরার জন্য হাসিনাকে অভিনন্দন মমতার

Date:

Share post:

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছেন আওয়ামী লিগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নির্বাচনে দুরন্ত জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার ক্ষমতায় ফিরে আসার জন্য মমতা তাকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা। সোমবার গঙ্গাসাগর মেলায় বঙ্গবন্ধু- কন্যাকে শুভকামনা জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪ আসনে জয় পেয়েছেন আওয়ামী লিগের এমপি প্রার্থীরা। এই সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লিগ।পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লিগ সভাপতি শেখ হাসিনা।
এরই পাশাপাশি, সোমবার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ভারত, রাশিয়া, চিন, ভূটান, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...