Wednesday, June 24, 2026

রঞ্জিট্রফির প্রথম ম্যাচে এক পয়েন্ট বাংলার

Date:

Share post:

রঞ্জিট্রফির প্রথম ম্যাচে এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলা দলকে। মরশুমের প্রথম ম্যাচে মনোজ তিওয়াড়িদের সামনে ছিলো অন্ধ্রপ্রদেশ। সেই ম্যাচে এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হলো বঙ্গ ব্রিগেডকে। ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েন মনোজ তিওয়ারিরা। ফলে তিন পয়েন্ট পেল অন্ধ্রপ্রদেশ। কারও জয়ের সম্ভাবনা না থাকায় নির্ধারিত সময়ের কিছুটা আগেই দুই অধিনায়কের সঙ্গে কথা বলে খেলা শেষ করে দেন আম্পায়ারেরা।

রঞ্জিট্রফির প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ৪০৯ রান করে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অন্ধ্র। অন্ধ্রের হওয়ে দুরন্ত ইনিংস খেলেন রিকি ভুঁই। ১৭৫ রান করেন তিনি। বাংলার সফলতম বোলার মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে তিনি ৬২ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪৭ রানে ২ উইকেট করণের। আকাশ দীপ ইশান পোড়েল নেয় ২টি করে উইকেট। একটি উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। অন্ধ্রপ্রদেশের ইনিংস শেষ হওয়ার পর ব্যাট করতে নামে বাংলা। খেলা শেষ হওয়ার সময় পর্যন্ত বাংলার রান ছিলো ১ উইকেটে ৮২। ওপেনার সৌরভ পাল করেন ৩০। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আরেক ওপেনার সায়ন ঘোষ (২৯) এবং সুদীপ কুমার ঘরামি (৭)।

রঞ্জি ট্রফিতে বাংলার দ্বিতীয় প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। ১২ জানুয়ারি থেকে শুরু হবে সেই ম্যাচ।

আরও পড়ুন- রঞ্জিট্রফিতে খেলতে নেমে নজির গড়লেন এই ক্রিকেটার

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...