Saturday, April 4, 2026

“দশচক্রে ভগবানও ভূত হয়”, বিচারপতি গাঙ্গুলিকে পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

“বিচারপতির চেয়ারকে সামনে রেখে রাজনীতি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওনার কাছে অনুরোধ, উনি ওনার মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকুন।” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এভাবেই তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে তাঁকে আক্রমণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পাল্টা কুণাল ঘোষ বলেন, “বিচারপতি ভাল মানুষ। খুব ভাল আড্ডা দেন। ওনাকে অনুরোধ উনি ওনার এজলাসের বিচার, বিশ্লেষণ ও নির্দেশে সীমাবদ্ধ থাকুন। কিন্তু উনি বিরোধীদের হাতে তামাক খেয়ে শাসক দলের নেতা-নেত্রীদের আক্রমণ করতে নেমেছেন এর কোন এক্তিয়ার তার নেই। উনি তৃণমূলের নেতা-নেত্রীদের নিয়ে যে ধরনের মন্তব্য করছেন সেটা ঠিক হচ্ছে না। কেউ কেউ ওঁকে সবাই ভগবান ভগবান বলে একটা মায়াজাল তৈরি করেছে। তবে ওঁকে একটি বাংলা প্রবাদের কথা মনে করিয়ে দিতে চাই— দশচক্রে ভগবান ভূত। বিচারপতিকে আমাদের অনুরোধ, এই প্রবাদটিকে আরেকবার সফল করে দেবেন না।’’

উল্লেখ্য, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “অভিষেক একজন নেতা। তাঁর সম্পত্তি কোথা থেকে আসে। তিনি কি হলফনামা দিয়ে ঘোষণা করবেন? তিনি কি সেই হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তাঁর সম্পত্তির পরিমাণ কত? সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে। কে কত সম্পত্তি করেছেন? কার কতটা সম্পত্তির উৎস রয়েছে। অভিষেক যদি সমাজমাধ্যমে ওই পোস্ট করেন, তবে তাঁর সমসাময়িক নেতা ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখব। তাঁরাও সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন আমরা দেখতে চাই।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...