Thursday, May 14, 2026

আজ জয়নগরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সতর্ক প্রশাসন

Date:

Share post:

গঙ্গাসাগর মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর এবার জয়নগরে প্রশাসনিক সভা (Administrative Meeting in Jaynagar) করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুরে জয়নগর থানার (Jaynagar Police Station) বহড়ু হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান হতে চলেছে। গতকাল সভা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বারুইপুর পুলিশ জেলা সুপার পলাশচন্দ্র ঢালি, সঙ্গে ছিলেন বারুইপুরের মহকুমা শাসকও। সরকারি বিভিন্ন প্রকল্পে মুখ্যমন্ত্রীর ছবিসহ কাটআউট লাগানো থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) স্বাগত জানাতে পোস্টার ব্যানারে তৈরি জয়নগর।

মোয়ার শহরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে ঠিক কী বার্তা দেন সেদিকে আজ নজর থাকবে রাজনৈতিক মহলের। হেলিকপ্টারে করে জয়নগর থানার উত্তর দুর্গাপুরের অস্থায়ী হেলিপ্যাডে নেমে সড়কপথে দুপুর ১টা নাগাদ বহড়ু হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরেও একাধিক বৈঠক রয়েছে তাঁর। লোকসভা ভোটের আর বেশি দিন দেরি নেই, তাই একে একে সব জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করে নির্বাচনের কৌশল ঠিক করবেন মমতা। কলকাতায় ফিরে আগামিকাল অর্থাৎ বুধবার কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি। সূত্রের খবর জেলা সভাপতি, চেয়ারম্যান, সভাধিপতি সহ জেলা নেতৃত্বদের বৈঠকে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...