Saturday, March 14, 2026

সংক্রান্তিতেই জাঁকিয়ে শীত, উইকেন্ডে পারদ পতনের সম্ভাবনা!

Date:

Share post:

আবহাওয়ার খামখেয়ালিপনায় শীতের (Winter) অস্তিত্ব সংকট বেশ প্রকট হয়ে উঠেছে। গত দু-তিনদিন ধরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতেই বাড়ছে অস্বস্তি। তবে চলতি সপ্তাহের শেষের দিকেই ঠান্ডার আমেজ ফিরবে বলে আশাবাদী আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ঘন কুয়াশায় শীতের অনুভূতি হারিয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এদিন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দীর্ঘ সময় ধরে কচুবেড়িয়া থেকে ভেসেল চলাচল ব্যাহত হয়। এমনিতেই প্রচুর মানুষ গঙ্গাসাগরের পূণ্য স্নানের জন্য ওই রুটে যাতায়াত শুরু করেছেন। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে লঞ্চ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পৌষ সংক্রান্তিতে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...