Monday, June 8, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, নেই সুনামি সতর্কতা

Date:

Share post:

মঙ্গলবার সকালে প্রবল ভূকম্পনে জেগে উঠল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া (Indonesia)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। তবে এই কম্পনের জেরে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই, ফলে সুনামি সতর্কতাও জারি হয়নি। তবে ১ জানুয়ারি জাপানে ভূমিকম্প ও সুনামির পর সতর্ক ভারত মহাসাগর (Indian Ocean) তীরের সব দেশ।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার তালাউ (Talaud) দ্বীপ। ভূপৃষ্ঠের ৮০ কিমি গভীরে ভূমিকম্পের উৎপত্তি। বেশি গভীরতায় ভূমিকম্পের উৎপত্তির কারণে সমুদ্রে জলোচ্ছ্বাস হয়নি বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে ১ জানুয়ারি প্রায় সমান মাত্রার ভূমিকম্পের পর যেভাবে সুনামির কবলে পড়েছিল দ্বীপরাষ্ট্র জাপান (Japan) তার পরে সতর্ক ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর তীরবর্তী সব দ্বীপ। আমেরিকার সুনামি সতর্কতা গবেষণা সংস্থাও নজর রেখেছে গভীর সমুদ্রের পরিবর্তনের দিকে।

বছরের প্রথম দিন জাপানে যে ভূমিকম্প হয়েছিল তা বিগত আট বছরের মধ্যে সবথেকে ধ্বংসাত্মক (deadliest) ছিল। ভূমিকম্প ও সুনামি প্রবণ জাপানেও মৃতের সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। নিখোঁজ প্রায় ২০০ মানুষ। একাধিক দ্বীপ ও শহরের সঙ্গে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। মাত্র নয়দিনের ব্যবধানে আবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের জেরে স্বাভাবিকভাবে আশঙ্কার মধ্যে দুই মহাসাগর এলাকার দ্বীপগুলি।

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...