Tuesday, June 23, 2026

নিউজক্লিক কর্তাকে সরকারী সাক্ষী হওয়ার অনুমতি আদালতের

Date:

Share post:

অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকের এইচ আর দফতরের প্রধান অমিত চক্রবর্তীকে রাজসাক্ষী হওয়ার আবেদনে অনুমতি দিল দিল্লির এক আদালত। পাশাপাশি পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক হরদীপ কৌর তাকে এই বিষয়ে ক্ষমা মঞ্জুর করেছেন। প্রসঙ্গত, অর্থের বিনিময়ে একাধিক চিনা সংস্থার হয়ে প্রচার চালানোর অভিযোগ উঠেছে নিউজক্লিকের বিরুদ্ধে। সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। পাশাপাশি গ্রেফতার হয়েছেন অমিত চক্রবর্তীও।

এরপরই গত মাসের শুরুতে বিচারপতি হরদীপ কাউরের কাছে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান অমিত। এইসঙ্গে দাবি করেন, তাঁর কাছে এই মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। একমাত্র রাজসাক্ষী হলেই ওই বিষয়ে পুলিশকে জানাবেন তিনি। গত ১ অক্টোবর নিউজক্লিকের দফতর ও প্রায় ৩০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই রাতেই গ্রেফতার করা হয় প্রবীর ও অমিতকে। এরপরই নিউজক্লিকের তরফে পেশ করা এক বিবৃতিতে দাবি করা হয়, ‘কারও কথায় খবর করি না। কারও হয়ে খবর করি না। চিন বা নেভিল সিঙ্ঘমের কথাতেও না।’ যদিও সেই দাবি মানা হয়নি। অক্টোবর মাসেই এই ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই।

আরও পড়ুন- বাংলাদেশের ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ ব্রিটেন ও আমেরিকার, মন্তব্যে নারাজ নির্বাচন কমিশন

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...