Tuesday, June 23, 2026

উস্তাদ রাশিদ খানের প্রয়াণে শোকস্তব্ধ মমতা, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ

Date:

Share post:

প্রয়াত হিন্দুস্থানি সঙ্গীতের বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী উস্তাদ রাশিদ খান (Rashid Khan)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “আমাদের সময়ের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সেরা উস্তাদ রশিদ খানের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সংগীত সৃষ্টিতে অতুলনীয় প্রতিভার অধিকারী একজন অত্যন্ত সম্মানিয় কণ্ঠশিল্পী উস্তাদ রশিদ খান। তিনি এই বাংলাকে নিজের বাড়ি মনে করতেন, এবং এখানে থেকে আমাদের গর্বিত করেছেন। তিনি এবং তার স্ত্রী সোমা, ছেলে আরমান এবং পুরো পরিবার আমাদের ঘনিষ্ঠ ছিলেন এবং শেষ যাত্রায় উস্তাদদের পাশে থাকার অনুমতি দিয়েছিলেন।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী লেখেন, “উস্তাদ রশিদ খান রাজ্যের সর্বোচ্চ পুরস্কার বঙ্গ বিভূষণ এবং আমাদের সঙ্গীত মহাসম্মানও পেয়েছেন। তিনি আমাদের রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। সোমা, আরমান খান এবং উস্তাদের পুরো পরিবারের পাশাপাশি অগণিত ছাত্র এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা। উস্তাদ রশিদ খান সত্যিকার অর্থেই একজন বিশ্ববিখ্যাত ধ্রুপদী ভারতীয় কণ্ঠশিল্পী ছিলেন।”

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...