Wednesday, April 1, 2026

অভিনয়ে ‘ইতি’ টানছেন পঙ্কজ! কেন এমন ইঙ্গিত দিলেন অভিনেতা?

Date:

Share post:

জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী নাকি অভিনয় ছাড়তে চলেছেন, এমন কথাই ঘুরপাক খাচ্ছে বলিউডের অন্দরে। নিজের পরবর্তী ছবি ‘ম্যায় অটল হুঁ’তে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ । সম্প্রতি সেই সিনেমার এক সাক্ষাৎকারে তাঁর কথায় বড়পর্দা থেকে বিরতির জল্পনা জোরালো হচ্ছে।

নিজের অনবদ্য প্রতিভার জন্য পরিচালকদের অন্যতম পছন্দের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। হিন্দি ছবির অভিনেতাসুলভ চেহারার অধিকারী না হলেও, যে কোনও চরিত্রের জন্য নিজেকে গড়েপিটে নিতে পারেন। যথেষ্ট পরিশ্রমী পঙ্কজ যেভাবে সিনেমার জন্য পরিশ্রম করেন তাতে মুগ্ধ সকলেই। কিন্তু এখনও নিজের কাজ নিয়ে খুশি নন অভিনেতা। তাই কি অভিনয়ে ইতি নাকি সাময়িক বিরতি? পঙ্কজের কথায়, যখন তিনি অভিনেতা হওয়ার জন্য পরিশ্রম করেছেন তখনও আমি দিনে ৮ ঘণ্টা ঘুমোতে পারতেন। কিন্তু অভিনেতা হিসাবে সাফল্য পাওয়ার পর এখন আর সেভাবে ঘুমোতে পারেন না তিনি। তাই পর্যাপ্ত বিশ্রামের তাগিদ অনুভব করে আপাতত সিনেমা থেকে সাময়িক বিরতি নিতে চান তিনি। আগামী ১৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ম্যায় অটল হুঁ’। তারপর কিছুদিন আর কাজ করবেন না অভিনেতা। তবে পাকাপাকি ভাবে সিনেমাকে বিদায় জানাচ্ছেন না।

Related articles

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...