Wednesday, June 24, 2026

এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চালু এবছরই, ক্যান্টনমেন্ট ‘মিটিং পয়েন্ট’

Date:

Share post:

শহর ও শহরতলির একাধিক মেট্রো প্রকল্প চালু করা নিয়ে বারবার প্রশ্নের মুখে মেট্রোরেল (Metro Railway) কর্তৃপক্ষ। অনেক রুট চালুর সময় বলেও বিভিন্ন কারণে দেরি হচ্ছে সেই সব রুট চালুর প্রক্রিয়া। তবে এরই মধ্যে আশার কথা শোনা যাচ্ছে ইয়েলো লাইনে (Yellow line) এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চালু করা নিয়ে।

দমদম থেকে বারাসাত পর্যন্ত ইয়েলো লাইনে মেট্রো চলাচল বনগাঁ শাখার যাতায়াতের ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। সেই লাইনে মেট্রো পরিষেবায় দ্রুত গতিতে কাজ হচ্ছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। এই লাইনে এয়ারপোর্ট স্টেশনের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাজ প্রায় শেষের পথে। দমদম থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত ডবল লাইনের কাজও সম্পূর্ণ, দাবি মেট্রো কর্তৃপক্ষের।

দমদম মেট্রো ও বারাসাত শাখার মিটিং পয়েন্ট (meating point) হতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। সেই স্টেশনে শৌচাগার, সিঁড়ি, এসকেলেটর, লিফট সহ অটোমেটিক ফেয়ার কালেকশন (AFC) গেটও বসে গিয়েছে। দমদম থেকে তিন কিলোমিটার থার্ড লাইন পাতার কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই মার্চ-এপ্রিলের মধ্যে সেখানে ট্রায়াল রান (trial run) শুরু হওয়ার সম্ভাবনা। তারপর সেফটি বোর্ডের পরিদর্শন হয়ে গেলেই শুরু হবে এই রুটে মেট্রো চলাচল। সেক্ষেত্রে এবছরই এই গুরুত্বপূর্ণ রুটে মেট্রোর চাকা গড়ানোর সম্ভাবনা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...