Sunday, May 17, 2026

কোনও সহযোগিতা নয়, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নির্দেশিকা জারি ঝাড়খণ্ড সরকারের

Date:

Share post:

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিরোধীদের বিরুদ্ধে অতি তৎপরতা দেখাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। এ অভিযোগ নতুন নয়। অবিজেপি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েনের মাঝেই এবার কেন্দ্রীয় এজেন্সি বিরোধী নির্দেশিকা জারি করল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। যেখানে রাজ্যের সরকারি দফতরগুলিকে স্পষ্টভাবে জানানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কোনওরকম সহযোগিতা করা যাবে না।

বুধবার হেমন্ত সোরেন পরিচালিত সরকারের তরফে সকল দফতরকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কোনও তদন্তেই এবার ইডি, সিবিআই এবং আয়কর দফতরের মতো সংস্থাগুলিকে সহযোগিতা করা যাবে না। এমনকি সরাসরি তাদের কোনও প্রশ্নের উত্তরও দেওয়া যাবে না। সংস্থাগুলি কোনও সরকারি দফতরের কাছে কিছু জানতে চাইলে তা সরাসরি সচিবালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলিকে কোনওরকম সরকারি নথি দিতে নিষেধ করা হয়েছে নয়া সরকারি নির্দেশিকায়। সবমিলিয়ে কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল ঝাড়খণ্ড সরকার।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...