Saturday, March 14, 2026

কর্ণাটক বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা! ৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

Date:

Share post:

বেঙ্গালুরুতে কর্ণাটক বিধানসভার সামনে একই পরিবারের আটজন আত্মহত্যার চেষ্টা করার ঘটনা প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে বকেয়া পুনরুদ্ধারের জন্য একটি ব্যাঙ্ক অসহায় এক পরিবারের বাড়ি নিলাম করার ফলে পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে অনুমান। আজ মহিলা ও শিশু সহ পরিবারের সদস্যরা বিধান সৌধের (কর্নাটক বিধানসভা) বাইরে নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন। দ্রুত পুলিশ সেই ঘটনা আটকানোর পাশাপাশি পরিবারের সদস্যদের গারিতে করে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে, আদা চাষের ব্যবসা শুরু করার জন্য ২০১৬ সালে বেঙ্গালুরু সিটি কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তাঁরা। কিন্তু চাষের কাজে ক্ষতি হওয়ায় তাঁরা লোন শোধ করতে অক্ষম। সাহায্য চেয়ে পরিবারটি কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদ খানের কাছে যায়। কিন্তু ঋণের সুদ কমানোর জন্য মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও, ব্যাঙ্ক উচ্চ হার আরোপ করেছে বলে অভিযোগ। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে ব্যাঙ্ক বকেয়া পুনরুদ্ধারের জন্য তাঁদের বাড়ি নিলামের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পরিবারকে চরম পদক্ষেপ নিতে প্ররোচিত করে বলে অভিযোগ।ব্যাঙ্ক আধিকারিকরা শুধুমাত্র ১.৪১ কোটি টাকায় পরিবারের বাসস্থানের নিলাম প্রক্রিয়া শুরু করেছিল। অথচ, ঐ বাড়িটির বর্তমান বাজারদর প্রায় ৩ কোটি টাকা।ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) দুটি ধারার অধীনে পরিবারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই পরিবারের এক মহিলা সদস্যা এই বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে ন্যায়বিচারের দাবি করেছেন।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...