Thursday, May 14, 2026

সুপ্রিম কোর্টের রায়ের পর বেপাত্তা বিলকিসের ১১ ধর্ষক!

Date:

Share post:

গুজরাট আদালত মুক্তি দিলেও সুপ্রিম আদালতের রায়ে নিস্তার মেলেনি বিলকিস বানোর ১১ ধর্ষকের। জেলের ঠিকানাতেই ফিরতে হবে তাঁদের। কিন্তু কোথায় ‘অপরাধী’রা? সূত্রের খবর গুজরাটের দাহোদ জেলার রন্ধিকপুর ও সিংভাদ গ্রামে তাঁদের বাড়ি সোমবার থেকেই তালাবন্ধ। বেপাত্তা বিলকিসের ১১ ধর্ষক! বিজেপি শাসিত রাজ্যে কী তাঁরা বিশেষ সুবিধা পেলেন, উঠছে প্রশ্ন।

গুজরাট আদালত ধর্ষকদের মুক্তি দিলেও সেই মামলা যায় শীর্ষ আদালতে। সর্বোচ্চ আদালত মুক্তিদানের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে দুসপ্তাহের মধ্যে মুক্তিপ্রাপ্ত ১১ জনকে আত্মসমর্পণ করতে হবে। তার আগে যদিও সবাই নিখোঁজ। সবার নজর এখন মহারাষ্ট্র সরকারের ওপর। গুজরাটের মতো এই সরকারেরও শরিক বিজেপি। কী করবে রাজ্য সরকার? যাঁদের মুক্তি বিজেপি উদ্‌যাপন করেছিল,এবার তাঁদের পদক্ষেপ কী হবে? সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, অপরাধীরা শাস্তির মেয়াদ কমানোর আবেদন করতেই পারেন। কিন্তু সে জন্য তাঁদের ফের কারাগারে ফিরে যেতে হবে। কারণ, কারাগারের বাইরে জামিনে বা অন্যভাবে মুক্ত থাকা অবস্থায় সেই আবেদন জানানোর অধিকার তাঁদের নেই।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...