Friday, April 24, 2026

তপসিয়ায় রাবারের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

Date:

Share post:

মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire Incident)। আজ বেলা এগারোটা নাগাদ তপসিয়ায় (Topsia) এক রাবারের গুদামে বিধ্বংসী আগুন লাগে। গলগল করে কালো ধোঁয়া দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। পরবর্তীতে আরও চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে দমকল কর্মীদের। সহযোগিতা করছে পুলিশ এবং স্থানীয় মানুষরাও। ইতিমধ্যেই রাবারের গুদাম খালি করে দেওয়া হয়েছে। সরু গলির মধ্যে ঘটনাটি ঘটায় দমকলের ইঞ্জিন প্রবেশ করতে পারছে না যার ফলে হোস পাইপের মাধ্যমেই জল দিচ্ছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়।

Related articles

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...