Tuesday, April 28, 2026

টি-২০ বিশ্বকাপের আগে বিরাট-রোহিতকে নিয়ে বড় মন্তব্য গাভাস্করের

Date:

Share post:

আজ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন বাদে ক্রিকেটের ছোট ফর্ম্যাটে ঢুকছেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচ থেকে ফিরছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই খেলবেন রোহিত। বিরাটকে অবশ্য পাওয়া যাবে দ্বিতীয় ম্যাচ থেকে। জুন মাসে ভারতের টি-২০ বিশ্বকাপ। মনে করা হচ্ছে বিশ্বকাপে ফিরতে পারেন এই দুই ক্রিকেটার। দলে রোহিত ও বিরাট থাকবেন কি না, সে দিকেই নজর সমর্থকদের। আর তার মাঝেই বোর্ডকে নতুন পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে এই নিয়ে গাভাস্কর বলেন, ‘‘বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে আইপিএলের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ। কারণ, আফগানিস্তান সিরিজ জানুয়ারিতে। বিশ্বকাপ জুন মাসে। তাই জানুয়ারির থেকে মার্চ-এপ্রিল মাসের ফর্ম বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মতে, বিরাট, রোহিত যদি আইপিএলে ৫-৬টা ম্যাচে রান করতে পারে, তারপরেও ওদের দলে রাখা উচিত। প্রতি ম্যাচে কেউ রান পায় না। কিন্তু ওদের অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ দলের জন্য। বিরাট, রোহিতের দিকে বোর্ডের আলাদা নজর দেওয়া উচিত।’’ এর পরেই নির্বাচকদের অন্য রকমের এক পরামর্শ দিয়েছেন গাভাস্কর। তাঁর মতে, রোহিত ও বিরাট যদি দলে সুযোগ না পান তারপরেও তাঁদের দলের সঙ্গে নিয়ে যাওয়া উচিত। এই নিয়ে তিনি বলেন, ‘‘আমি বোর্ডকে একটা অন্য রকমের পরামর্শ দিতে চাই। যদি ১৫ জনের দলে বিরাট, রোহিতের জায়গা না হয় তারপরেও ওদের দলের সঙ্গে নিয়ে যাওয়া উচিত। ওদের অভিজ্ঞতা বাকিদের সাহায্য করবে। বিরাট, রোহিত ডাগআউটে বসে থাকলে বাকিরা অনেক বেশি আত্মবিশ্বাস পাবে।’’

টি-২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই শেষ ছোট ফর্ম্যাটের সিরিজ খেলবে ভারত। তাই বিশ্বকাপের দল নির্বাচনের আগে আইপিএলের পারফরম্যান্সও দেখা হবে বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারত কোচের সঙ্গে একমত গাভাস্কর।

আরও পড়ুন- শক্তি বাড়ালো ইস্টবেঙ্গল, লাল-হলুদে সই এই বিদেশি ফুটবলারের

 

 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...