Tuesday, June 9, 2026

৩১ জানুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন, বড় ঘোষণার পথে মোদি সরকার

Date:

Share post:

৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। তারপর এক সপ্তাহ ধরে চলবে বাজেট নিয়ে আলোচনা। অধিবেশন শেষ হবে ৯ ফেব্রুয়ারি। জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনকে নজরে রেখে এই বাজেটে দেশের মহিলা ও কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারে মোদি সরকার।

সরকারি সূত্রের খবর, প্রথা মেনে ৩১ জানুয়ারি সংসদের দুই কক্ষে যৌথ অধিবেশনে বক্তব্য পেশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে, এই বাজেটে ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের কেন্দ্রীয় অর্থ সাহায্যে দ্বিগুণ করা হতে পারে। বর্তমানে এই প্রকল্পে ৩ কিস্তিতে বার্ষিক ৬ হাজার টাকা পান কৃষকরা। সূত্রের খবর, মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে। এছাড়াও পেট্রোল-ডিজেলের দাম কমানোরও একটা সম্ভাবনা রয়েছে। তবে সংক্ষিপ্ত অধিবেশন হওয়ায় বড় কোনও বিল এবার পেশ করবে না সরকার। তাছাড়া এখনও সংসদের দুই কক্ষ থেকে ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হয়ে আছেন। অধিবেশনের আগে তাঁদের সাসপেনশন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নাকি সেটাও দেখার। যদিও এই বছর লোকসভা ভোট থাকায় পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে না। সাংবিধানিক রীতি মেনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। লোকসভা ভোটের পর নতুন সরকার লোকসভা পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...