Monday, April 13, 2026

‘বিরাটকে রাগিও না’, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে স্টোকসদের এমনই সতর্ক বার্তা প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারের

Date:

Share post:

জানুয়ারির শেষে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে ইংরেজরা আসার আগে টিম ইংল্যান্ডকে সতর্ক করলেন প্রাক্তন ক্রিকেটার গ্রেম সোয়ান। আর সেটাও বিরাট কোহলিকে নিয়ে। বিরাটকে না রাগানোর পরামর্শ দিলেন তিনি। ২০১২ সালে শেষবার ইংল্যান্ড টেস্ট সিরিজ জিতেছিল । সেই দলের সদস্য ছিলেন সোয়ান। সেবার কোহলিকে রাগিয়ে দেওয়ায় ভুগতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই কথা মনে করিয়ে দেন সোয়ান।

এই নিয়ে তিনি বলেন, ‘‘টেস্ট শুরুর আগেই আমাদের সতর্ক করে দেওয়া হয়েছিল যে বিরাটকে কিছু না বলতে। কারণ, বিরাট একবার বাদানুবাদে জড়ালে ওর খেলা আরও ভাল হয়ে যায়। সেটা আমরা জানতাম। এক দিনের ক্রিকেটে বিরাটকে সেটা করতে দেখেছিলাম। তার জন্য আগে থেকে সতর্ক ছিলাম।’’ এরপর তিনি আরও বলেন , তারপরেও কোহলিকে রাগিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন। তার ফলও ভুগতে হয়েছিল। এই নিয়ে সোয়ান বলেন, ‘‘বিরাট ফিনকে কয়েকটা চার মেরেছিল। তারপরেই মাথা গরম করে বিরাটকে কয়েকটা কথা শুনিয়ে দিয়েছিল ফিন। তাতে ফল আরও খারাপ হয়। তারপরে ওকে সব দিকে বড় শট মারছিল বিরাট। তখন ফিন বুঝতে পারে কত বড় ভুল করেছে। এবার স্টোকসরা যেন সেই ভুল না করে। না হলে ওদেরই ভুগতে হবে।’’

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের আগে বিরাট-রোহিতকে নিয়ে বড় মন্তব্য গাভাস্করের

 

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...