Friday, May 15, 2026

সুন্দরবনের মৈপীঠে ফের বাঘের আ.তঙ্ক! মিলল পায়ের ছাপ

Date:

Share post:

বাঘের আতঙ্ক থেকে মুক্ত হতে পারছেন না সুন্দরবনের মৈপীঠের বাসিন্দারা। বনবিভাগ বাঘ তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠালেও কিছুদিন যেতে না যেতেই ফের লোকালয়ের কাছে চলে আসছে দক্ষিণ রায়। বৃহস্পতিবার বিকালে ফের মৈপীঠের গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী পঞ্চায়েতের পয়লার ঘেরি গৌরের চক এলাকায় বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে। শোনা গিয়েছে বাঘের গর্জন। এর জেরে রাতের ঘুম উড়ে গিয়েছে বাসিন্দাদের।

রাস্তার পাশেই ম্যানগ্রোভের জঙ্গলের ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঘের পায়ের টাটকা ছাপ। বাঘ আছে বুঝতে পেরেই খবর দেওয়া হয় বন দফতরকে। তারপরেই নলগড়া ও চিতুরি বিট অফিস থেকে বনকর্মীরা এলাকায় আসেন। বাঘের পায়ের ছাপ মিলিয়ে দেখে নজরদারির কাজ শুরু করেন। এলাকায় পৌঁছে যায় মৈপীঠ উপকূল থানার পুলিশ। মাইকিং করে গ্রামের বাসিন্দাদের রাস্তার ধারে কাছে আসতে বারণ করা হয়। বনকর্মীরা জাল দিয়ে ঘিরে ফেলেন জঙ্গলের চারপাশ।

আরও পড়ুন- ডিসেম্বরেই কো.ভিড সং.ক্রমণে রেকর্ড মৃ.ত্যু! ফের মাস্ক ব্যবহারের নির্দেশ WHO-র

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...