Thursday, May 14, 2026

জয় দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের অভিযান শুরু ভারতে, আফগানদের হারালো ৬ উইকেটে

Date:

Share post:

জয় দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের অভিযান শুরু ভারতের। এদিন প্রথম ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারালো রোহিত শর্মার দল। ভারতের হওয়ে ৬০ রানে অপরাজিত শিভম দুবে। ভারতের হওয়ে দুটি করে উইকেট পান মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে আফগান। আফগানদের হওয়ে ৪২ রান করেন মহম্মদ নবি। ২৯ রান আজমাতুল্লাহর। গুরবাজ করেন ২৩ রান। ২৫ রান করেন ইব্রাহিম জর্ডন। ভারতের হওয়ে দুটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল। একটি উইকেট নেন শিভম দুবে।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে শিভম দুবে। ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন শিভম। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। শূন্য রান করেন তিনি। ২৩ রান করেন শুভমন গিল। ৩১ রান করেন জিতেশ শর্মা। ২৬ রান করেন তিলক ভার্মা। আফগানদের হওয়ে দুই উইকেট নেন মুজিব উর রহমান। একটি উইকেট নেন অমারজাই।

আরও পড়ুন- র‍্যাকেট হাতে স্মিথ, ব্যাট হাতে জোকোভিচ, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...