Thursday, May 14, 2026

BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের অভিযান শুরু ভারতের। এদিন প্রথম ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারালো রোহিত শর্মার দল। ভারতের হওয়ে ৬০ রানে অপরাজিত শিভম দুবে। ভারতের হওয়ে দুটি করে উইকেট পান মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

২) এবছর ১৪ থেকে ২৮ জানুয়ারি মেলবোর্নে বসছে অস্ট্রেলিয়ান ওপেনের আসর। ইতিমধ্যেই কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হয়েছে। আর সেখানেই দেখা যায় এক বিশেষ মুহূর্ত। সেখানে ব্যাট হাতে দেখা যায় নোভাক জোকোভিচকে। এবং অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকে দেখা গেল র‍্যাকেট হাতে। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৩) বিরাটকেই চিনতে পারলেন না ফুটবলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও সম্প্রতি ভাইরাল, যেখানে দেখা যায় যে জনপ্রিয় ইউটিউবার ‘আই শো স্পিড’ ব্রাজিলের রোনাল্ডোর বাড়ি যান। যেখানে কথায় কথায় স্পিড রোনাল্ডোকে জিজ্ঞাসা করেন যে তিনি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে চেনেন কি না? এর উত্তরে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার বলেন, “কে বিরাট কোহলি?”

৪) শক্তি বাড়ালো ইস্টবেঙ্গল। সূত্রের খবর, লাল-হলুদে সই করে ফেললেন স্প্যানিশ রাইট উইং হাফ ইয়াগো ফালকে সিলভা। বুধবারই তিনি নাকি লাল-হলুদে সই করেছেন এই বিদেশি। কোচ কার্লোস কুয়াদ্রাত আগেই তাঁর পছন্দের কথা জানিয়েছিলেন। সেই মতোই সিদ্ধান্ত নিয়ে নিল ইস্টবেঙ্গল।

৫) মেসিকে নিয়ে তোপ দাগলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। তাঁর অভিযোগ, ক্লাব ছাড়ার পর মেসি পিএসজি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে অন্যায় করেছেন।ক্লাব ছাড়ার পর কেউ যদি পিএসজি নিয়ে নেতিবাচক মন্তব্য করে, সেটা মেনে নেওয়া কঠিন।

আরও পড়ুন –জয় দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের অভিযান শুরু ভারতে, আফগানদের হারালো ৬ উইকেটে

 

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...