Thursday, May 14, 2026

ফের কলকাতায় উদ্ধার যুবকের দে.হ! কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই ফের শহর কলকাতা (Kolkata) থেকে উদ্ধার (Rescue) এক যুবকের দেহ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ই এম বাইপাস সংলগ্ন চৌবাগা খালে ১৯ বছরের যুবক বিশ্বজিৎ মণ্ডলের (Bishwajit Mondal) মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই এদিন তড়িঘড়ি পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati Maidan Police)। তবে যুবকের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে অপহরণ করে পিটিয়ে মারা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর উনিশের যুবক বিশ্বজিৎ কলকাতার মুকুন্দপুরের বাসিন্দা। পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৯ জানুয়ারি রাতে পিসির বাড়িতে শীতলা পুজোর মেলা দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপর ওই যুবকরা বিশ্বজিৎকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। কিন্তু ঠিক কী কারণে ওই যুবককে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্বজিতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিশ্বজিতের আত্মীয়দের দাবি, গত ৯ জানুয়ারি রাতে ধাপার কাছে থানাবেড়িয়া এলাকায় পিসির গিয়েছিলেন বিশ্বজিৎ। রাত সাড়ে ৯টা নাগাদ পিসির বাড়ি থেকে বেরিয়ে মেলায় যান তিনি। সেখানে মদ্যপানও করেন। রাতের দিকে রাস্তায় এক যুবতীর সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ, বচসার পরই ওই যুবতীর সঙ্গীরা গভীর রাতে অপহরণ করে বিশ্বজিতকে। বন্ধুরাও খুঁজে পায়নি ওই যুবককে। তারপর দুদিন খোঁজ মেলেনি তাঁর। শনিবার সকালে চৌবাগা খালে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

 


Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...