Monday, May 25, 2026

খুলে গেল দেশের সবথেকে বড় সমুদ্র ব্রিজ, মুম্বাই থেকে ‘দূরত্ব কমল’ গোয়ার

Date:

Share post:

২০১৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন। আট বছর পরে দেশের সবথেকে বড় সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক (MTHL) বা অটল সেতুর উদ্বোধন হল শুক্রবার। লোকসভা নির্বাচনের আগে এই সেতু উদ্বোধনকেও নির্বাচনী প্রচারের কাজে লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সেতুর সাহায্যে শুধুমাত্র মুম্বাই ও নভি মুম্বাইয়ের মধ্যেই যোগাযোগ স্থাপন হল, এমনটা নয়। এর মাধ্যমে দেশের বাণিজ্য নগরীর সঙ্গে আরও ভালো যোগাযোগ স্থাপন হল দক্ষিণ ভারতের।

মুম্বাইয়ের সেওরি (Sewri) থেকে শুরু করে সমুদ্রের ওপর দিয়ে রাইগড় জেলার নব সেবা (Nhava Sheva) পর্যন্ত ২১.৮ কিমি দীর্ঘ এই সেতু বিস্তৃত। এর মধ্যে ১৬.৫ কিমিই রয়েছে সমুদ্রের ওপর দিয়ে। সেতুর ওপর ছয় লেনের রাস্তা রয়েছে, যা এই উদ্বোধনের পর খুলে যাবে সাধারণ মানুষের জন্য। দৈনিক গড়ে ৭০ হাজার গাড়ি এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে পারবে। এই সেতুর সাহায্যে মুম্বাই থেকে পুনে, গোয়া ও দক্ষিণ ভারতে যাতায়াতেও কম সময় লাগবে। গুরুত্বপূর্ণ এই সেতু তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা।

শুক্রবার মহারাষ্ট্র সফরে এই ট্রান্স হারবার লিঙ্ক অটল সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি সেতু প্রস্তুতকারক আধিকারিকদের সঙ্গে সেতুর বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন, ঘুর দেখেন ছবির গ্যালারি। উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিতি ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাত শিণ্ডে, উপমুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ, রাজ্যপাল রমেশ ব্যাস। তবে এই উদ্বোধনের পরেই অন্য একটি অনুষ্ঠানে লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে আরও উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, যার মধ্যে বুলেট ট্রেনও রয়েছে। নিজে যে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার উদ্বোধন আট বছর পর করেও দিনটিকে মহারাষ্ট্রের জন্য গর্বের দিন বলে উল্লেখ করেন।

Related articles

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...