Tuesday, May 19, 2026

পরপর দুদিন রেকর্ড পারদ পতন, রেড অ্যালার্ট দিল্লিতে

Date:

Share post:

প্রতিদিন পারদ পতনের অঙ্কে যেন পরস্পরকে টেক্কা দেওয়ার পালা জারি রাজধানীতে। শুক্রবারের থেকেও শনিবার শীতলতর রাত পেরোলো দিল্লি। লোধি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। তার ওপর জারি ঘন কুয়াশার দাপট (dense fog)। তাপমাত্রা পতন ও কুয়াশার জেরে রাজধানী দিল্লিতে লাল সতর্কতা (red alert) জারি করল ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট (IMD)। রবিবারও জারি হলুদ সতর্কতা।

শুক্রবার ঘন কুয়াশার সঙ্গে প্রবল শৈত্যপ্রবাহে তাপমাত্রা নামে সর্বনিম্ন ৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। দৃশ্যমানতাও নেমে গিয়েছিল শূন্যতে। গত ৫বছরে সেটাই ছিল সর্বনিম্ন। শনিবার ভোরে সেই রেকর্ডকেও ছাপিয়ে পারদ পতনের সাক্ষী থাকল রাজধানীর বাসিন্দারা। ভোররাতে তাপমাত্রা সফদরগঞ্জে নামে ৩.৬ ডিগ্রিতে। রিজ এলাকায় তাপমাত্রা নামে ৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। বিমানবন্দর পালাম (Palam) এলাকায় কিছু বেশি তাপমাত্রা ছিল – ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশার জেরে বিমান বন্দর এলাকার দৃশ্যমানতা (visibility) খুবই কমে যায়। বেশ কিছু বিমান দেরিতে চলে। বেশ কিছু ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা দেরিতে চলে।

গোটা রাজধানীর দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি চলে যায়। তবে তাপমাত্রার পতনে লাল সতর্কতা দিল্লির পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানাতেও জারি হয়। চণ্ডিগড়ে জারি হয় হলুদ সতর্কতা।

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...