Sunday, March 8, 2026

‘অমানবিক’ মোদি সরকার! খতিয়ান তুলে ধরে তুলোধ.না তৃণমূলের

Date:

Share post:

দেশের মানবাধিকার থেকে বাক স্বাধীনতা ও নির্যাতন সহ একধিক ইস্যুতে পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করল তৃণমূল। দেশে মোদি শাসনকালে দেশের নির্যাতন ও হত্যা, মানবাধিকার লঙ্ঘন, জনগণের বাক স্বাধীনতা ও সাম্প্রদায়িক ও জাতিগত হিংসার পরিসংখ্যান তুলে ধরে এদিন বিজেপিকে আক্রমণ করে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস।

বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের অভিযোগ, দেশে বিজেপি শাসন চলাকালীন পুলিশি হেফাজতে থাকাকালীন মোট ১২৬ জনের মৃত্যু হয়েছে, যা সত্যিই উদ্বেগের পাশাপাশি বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন ১৬৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৫৫ টি বিচার বিভাগ বহির্ভূত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ শাসকদলের।

দেশে বাক স্বাধীনতা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল। বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের অভিযোগ, বিরোধী দল ও সাংবাদিকদের টার্গেট করছে বিজেপি। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিরোধীদের অকথ্য নীপিড়ন ও হুমকি দেওয়ারও অভিযোগ এনেছে বিজেপি। তাছাড়া ব্রিজভূষণের মতো মামলায় এত বিলম্বের কারণও এদিন জিজ্ঞেস করেছে তৃণমূল।

এর পাশাপাশি বিজেপি শাসনকালে দেশে যে সাম্প্রদায়িক হিংসা ও ও জাতিগত হিংসা কয়েকগুণ বেড়ে গিয়েছে তার বিরুদ্ধেও এদিন সোচ্চার হয়েছে বিজেপি। বিজেপি শাসনকালেই হরিয়ানায় নূহতে হিংসার ঘটনা ঘটেছে। যেখানে অনেক সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ওই এলাকার মানুষদের বিপুল পরিমানে সম্পত্তি নষ্ট ও অনেক সংখ্যালঘু মানুষদের আটক করে তাদের ওপর নির্যাতন চালায় বিজেপি। অন্যদিকে বিজেপি শাসনকালে মণিপুরেও অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। মণিপুর হিংসায় ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন, বাড়ি-ঘর, গীর্জা সব ধ্বংসস্তুপে পরিণত করে দিয়েছে বিজেপি সরকার।

আরও পড়ুন- অসমে ভরাডুবি, বাংলায় আকাশ ছোঁয়া প্রত্যাশা! কংগ্রেসকে তীব্র কটাক্ষ অভিষেকের

spot_img

Related articles

‘আমি মায়াকভস্কি’, উৎপল সিনহার কলম

শেষ লেখা লিখলেন তিনি একটা চিরকুটে । " কাউকে দোষারোপ করবেন না , দয়া করে কোনো গুজব ছড়াবেন...

রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইনজীবীদের মহলে চড়ছে উত্তেজনার পারদ। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের...

টস, পিচ নিয়ে ভাবছেন না সূর্য, মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার সুপার সানডে।  টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup Final )খেতাব জয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত কোনও...

সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিজেপির ‘নোংরা রাজনীতি’র বিরুদ্ধে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর...