Thursday, June 25, 2026

আজ সুপার কাপে ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি

Date:

Share post:

আজ সুপার কাপের ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। ওপর দিকে সন্ধ্যায় নামছে ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। সুপার কাপে ১৯ জানুয়ারির ডার্বির ড্রেস রিহার্সাল আজ রবিবার দু’দলের কাছেই। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যায় ইস্টবেঙ্গল মাঠে নামার আগেই দুপুরে মোহনবাগান নামছে গ্রুপ ‘এ’-র ম্যাচে। প্রথম ম্যাচে আই লিগের দল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছে সবুজ-মেরুন। কিন্তু চোট সমস্যা ও জাতীয় দলের সাত ফুটবলার না-থাকার প্রভাব পড়ছে খেলায়। এই অবস্থায় ডার্বির আগে বিদেশিহীন হায়দরাবাদের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে রাখার চেষ্টা করবে মোহনবাগান। কারণ, বড় ম্যাচ ড্র হলে নক আউটে যাওয়ার ক্ষেত্রে দেখা হবে গোল পার্থক্য।

মোহনবাগানের নতুন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস ভিসা পেয়ে গিয়েছেন। রবিবার স্পেন থেকে বিমানে উঠবেন। সোমবার তাঁর ভুবনেশ্বর পৌঁছনোর কথা। রবিবার হায়দরাবাদের বিরুদ্ধেও তাঁকে ডাগ আউটে পাবে না দল। শ্রীনিধির বিরুদ্ধে জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুর গোলে জিতলেও অনেক ফাঁকফোকর ছিল দলে। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরিরা না থাকায় মাঝমাঠে ব্লকিং ঠিকমতো হচ্ছে না। মাঝমাঠে নিয়ন্ত্রণ না থাকায় রক্ষণে চাপ বাড়ছে। হাবাসের পরামর্শ মেনে আপাতত পরিস্থিতি সামাল দিচ্ছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। কিন্তু কামিন্স, সাদিকু, কিয়ান নাসিরিরা গোল না পেলে সমস্যা বাড়বে। স্বস্তির খবর, ব্রেন্ডন হ্যামিল ও গ্লেন মার্টিন্স ফিট। আগের ম্যাচে লাল কার্ড দেখায় অভিষেক সূর্যবংশীকে পাবে না দল। রক্ষণে হ্যামিল ও মাঝমাঠে গ্লেনকে খেলিয়ে দলে ভারসাম্য আনার চেষ্টা করতে পারেন ক্লিফোর্ড। ভাঙাচোরা হায়দরাবাদ ইস্টবেঙ্গলকে যথেষ্ট বেগ দিয়েছে। তাই সতর্কও থাকছে সবুজ-মেরুন শিবির। ক্লিফোর্ড বললেন, ‘‘আমরা ডার্বি নিয়ে এখন ভাবছি না। আগে হায়দরাবাদ ম্যাচ জিততে হবে। ম্যাচ সহজ হবে না।’’

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...