Monday, May 11, 2026

কীভাবে মৃ.ত্যু মডেল দিব্যার? ময়নাতদন্তের রিপোর্টে চা.ঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

গুরুগ্রামের (Gurugram) মডেল (Model) দিব্যা পাহুজার (Divya Pahuja) মৃত্যু কীভাবে হয়েছিল? এবার প্রকাশ্যে এল ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report)। আর রিপোর্ট সামনে আসতেই চোখ কপালে তদন্তকারীদের। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হত্যা করা হয়েছিল দিব্যাকে। তাঁর মাথায় গুলি বিঁধে ছিল। ময়নাতদন্তের সময়ে তা বের করা হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল দিব্যাকে। হরিয়ানার হিসরে অগ্রোহা মেডিক্যাল কলেজ হাসপাতালে দিব্যার দেহের ময়নাতদন্ত করা হয়। চার চিকিৎসক ময়নাতদন্ত করেন। এরপরই মডেল দিব্যার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। গুরুগ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

গত ২ জানুয়ারি গুরুগ্রামের একটি হোটেলে খুন হন দিব্যা। হোটেল মালিক অভিজিৎ সিং এবং তাঁর দুই কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। কিন্তু দিব্যার দেহ কোথায় লোপাট করা হয়েছে, তার কিনারা করতে পারছিল না গুরুগ্রাম পুলিশ। তবে ঘটনায় টুইস্ট আসে তখনই যখন বলরাজ গিল নামে এক ব্যক্তিকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকেই দিব্যার দেহ লোপাটের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছিল। তারপর তাঁকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, গুরুগ্রাম থেকে ২৭০ কিলোমিটার দূরে পাঞ্জাবের একটি খালে ফেলে আসা হয়েছে দিব্যার দেহ। সেই তথ্য জানতে পেরে পর পুলিশের একটি দল ওই খালে তল্লাশি চালায়। খুনের ১১ দিন পর হরিয়ানার টোহনা খাল থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে পুলিশকে মাস্টারমাইন্ড অভিজিৎ জানিয়েছেন, দিব্যা তাঁকে অশ্লীল ভিডিয়োর জন্য ব্ল্যাকমেল করছিলেন। সেই কারণেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। অভিজিতের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। অধরা এক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

 

 

 

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...