Wednesday, February 25, 2026

মেয়ের ফেসবুক সূত্রে বন্ধুর সঙ্গে আলাপ গড়াল প্রেমে, দাবি আদায়ে ধর্নায় বধূ

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় আলাপ তাও মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট সূত্রে। সেখান থেকে বন্ধুত্ব, যা শেষ পর্যন্ত গড়ায় ‘প্রেম’ পর্যন্ত। এ বার স্ত্রীর মর্যাদা পেতে তরুণ ‘প্রেমিকের’ বাড়ির সামনেই ধর্নায় বসলেন বছর বিয়াল্লিশের এক বধূ। মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলার অভিযোগ, ওই ১৮ বছরের তরুণ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি অন্য এক জনকে বিয়ে করেছেন। তাই নিজের ‘অধিকার’ বুঝে নিতে চান তিনি। নিজের দাবি আদায়ে ওই তরুণের বাড়ির সামনে ধর্নায় বসেছেন।
যদিও ওই বধূর সঙ্গে প্রেমের দাবি মানতে চাননি ওই তরুণ। তাঁর দাবি, ফেসবুকে বন্ধুত্ব ছাড়া ওই মহিলার সঙ্গে আর কোনও সম্পর্ক তাঁর ছিল না। মহিলার ধর্না তুলতে ওই তরুণের পরিবারের লোকজন তাঁকে বেধড়ক মারধর করেন বলেও অভিযোগ। ওই বধূর এক কন্যা এবং এক পুত্রসন্তান রয়েছে। ধর্নায় বসেছেন শুনে মায়ের পাশে এসে দাঁড়াননি তারাও।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার জোড়গাছার ওই বিবাহবিচ্ছিন্না বধূর মেয়ের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় বাবলাবনার বাসিন্দা তরুণের। মাঝে মধ্যেই মেয়ের ফেসবুকে মেসেজ আসত ওই তরুণের। মেয়ের অনুপস্থিতিতে সেই সব মেসেজ দেখতেন ওই বধূ। এ ভাবেই মেয়ের পাশাপাশি মায়ের সঙ্গেও বন্ধুত্ব গড়ে ওঠে তরুণের। বধূর মেয়ের বিয়ে হয়ে গেলেও তাঁর সঙ্গে বন্ধুত্ব থেকে যায় ওই তরুণের। সেখান থেকে তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্কের কথা জানতে পেরে যান তরুণের পরিবারের সদস্যরা। তড়িঘড়ি ছেলের বিয়ে দিয়ে দেন তাঁরা। এর পর থেকেই তরুণ ‘প্রেমিকের’ বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ আনেন ওই বধূ। তাঁর দাবি, ওই তরুণ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রাখেননি। শনিবার থেকে তরুণের বাড়ির সামনে ধর্নাতেও বসেছেন ওই বধূ। তাঁকেও স্ত্রীর মর্যাদা দিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।
তরুণের মায়ের দাবি, ওই মহিলা আমার ছেলেকে ফাঁসাতে চেয়েছিল। সম্পর্ক ছিল, এ কথা জানতে পেরেই তড়িঘড়ির ছেলের বিয়ে দিয়েছি। আমার ছেলে ওর মেয়ের বয়সি। কী করে ও আমার ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করে?

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...