Tuesday, May 12, 2026

ভুয়ো চাকরি প্রাপকদের আগেই শনাক্ত করা উচিৎ ছিল, পর্যবেক্ষণ বিচারপতি বসাকের

Date:

Share post:

কত জন ভুয়ো চাকরি পেয়েছেন, তা আগেই শনাক্ত করার প্রয়োজন ছিল এসএসসি-র।নিয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চের। বিচারপতির পর্যবেক্ষণ, অন্যায়ভাবে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের চাকরি এখুনি বাতিল হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক।সোমবার নিয়োগ মামলার শুনানির সময়ে মামলাকারীদের আইনজীবীবলেন, যে কোনও দায়িত্বশীল প্রতিষ্ঠান তাই করে৷ এক্ষেত্রে এসএসসি সেটা করেনি। সম্পূর্ণ তালিকা দেয়নি। স্ক্যান করে বলেনি এত জন ভুল ভাবে চাকরি পেয়েছে।

বিচারপতির পর্যবেক্ষণ, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু আদালত পদক্ষেপ করলে সেটা আদালতের এক্তিয়ার বহির্ভূত বিষয় বলা হবে। মামলাকারীদের আইনজীবী বলেন, সিবিআই তদন্ত চলছে। শুধু চাকরি বাতিল নয়, যাঁরা বেআইনি নিয়োগ পেয়েছেন, তাঁদের গ্রেফতার করা হোক।
বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রথম আমাদের কথা বলতে দেওয়া হয়েছে। সিঙ্গল বিচারপতি ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছেন। এই মামলা গ্রহণযোগ্য নয়। কেউ চুরি করল, ঘুষ নিল তার অর্থ এই নয় চাকরি পেয়েছেন যাঁরা, তারাও চুরি করেছেন। তাহলে তাদের এখনও গ্রেফতার করা হল না কেন? মঙ্গলবার ফের এই মামলার শুনানি।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...