Tuesday, June 2, 2026

শহরে চলে এলেন হাবাস, ডার্বি নিয়ে কী বললেন বাগান কোচ?

Date:

Share post:

প্রতিক্ষার অবসান। শহরে চলে এলেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। সোমবার সকালেই শহরে চলে আসেন তিনি। মঙ্গলবার সকালে ভুবনেশ্বরে যাবেন। কলকাতা ডার্বিতে সম্ভবত তাঁকেই ডাগআউটে দেখা যেতে চলেছে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে হাবাস মরশুমের শুরু থেকেই যুক্ত ছিলেন সবুজ-মেরুনের সঙ্গে। এবার তাঁকে নতুন দায়িত্বে এনেছে টিম ম্যানেজমেন্ট।

 

মঙ্গলবার ভুবনেশ্বর যাওয়ার আগে হাবাস বললেন, “আমি বরাবরই কলকাতাকে নিজের দ্বিতীয় ঘর বলে মনে করি। এই শহরের ফুটবলপ্রেমী মানুষ আমার খুব প্রিয়। এখানকার সবই আমার চেনা। সেই শহরের একটি শতাব্দীপ্রাচীন ক্লাবে কোচের দায়িত্বে আমাকে ফের কাজ করার সুযোগ দেওয়ার জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃত্জ্ঞ। চেষ্টা করব মোহনবাগানকে সেরা করার। সবুজ-মেরুন সমর্থকদের প্রত্যাশা পূরণের। এই শহর আমাকে অনেক সম্মান ও সাফল্য দিয়েছে। সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা করব।”
১৯ জানুয়ারি সুপার কাপের মহা ডার্বি। তার আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বহু যুদ্ধের সৈনিক হাবাস। ভুবনেশ্বরে যাওয়ার আগে অভিজ্ঞ কোচ ডার্বি নিয়ে বলেন, “টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এই দলের সঙ্গে আমার যোগ ছিলই। এবার হাতে কলমে মাঠে নেমে কাজ করতে হবে। দলের যেখানে উন্নতি দরকার সেটা করতে হবে। আমার সঙ্গে সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার নিয়মিত ফোনে যোগাযোগ রয়েছে। ভুবনেশ্বরে দেখা হবে ক্লিফোর্ডের সঙ্গে। ফুটবলারদের সঙ্গেও দেখা হবে। সবাই মিলে একটা টিম হিসেবে সেরাটা মেলে ধরাই চ্যালেঞ্জ।”

আরও পড়ুন- কোচবিহার ট্রফির ফাইনালে নজির গড়লেন প্রখর, ভেঙে দিলেন যুবরাজের রেকর্ড

 


Related articles

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...