Monday, March 16, 2026

সুপ্রিম কোর্টে ধাক্কা, মথুরা শাহী ইদগাহে সার্ভেতে সম্মতি মিলল না

Date:

Share post:

মথুরার শাহী ইদগাহ মসজিদে আদালতের তত্ত্বাবধানে কমিশনার নিয়োগ করে সার্ভেতে সম্মতি দিল না সর্বোচ্চ আদালত। এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জীব খান্ন ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, যে পদ্ধতিতে সার্ভের জন্য আবেদন করা হয়েছে তা অত্যন্ত অস্পষ্ট।

মথুরার (Mathura) কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন শাহী ইদগাহ প্রাচীন কেশব মন্দির ভেঙে তৈরি হওয়ার দাবি তুলে এলাহাবাদ হাইকোর্টে মামলা শুরু হয়। এই সংক্রান্ত ১৮টি মামলা আদালতের বিচারাধীন। তারই মধ্যে ডিসেম্বর মাসে ইদগাহ মসজিদ চত্বর তিন সদস্যের কমিটির দ্বারা সার্ভের (survey) নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিরোধী সম্প্রদায়। তবে এই সংক্রান্ত একাধিক মামলা আদালতের বিচারাধীন থাকায় সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে এই মামলা শুনতে রাজি হয় না। পাশাপাশি সুপ্রিম কোর্টে রীতি (formally) মেনে আবেদন করা হয়নি বলেও জানান বিচারপতি। তবে এরপরই এলাহাবাদ হাইকোর্টে আদালতের তত্ত্বাবধানে সার্ভেতে সম্মতি দেওয়ার সত্ত্বেও কোনও সঠিক নির্দেশ দেওয়া হয়নি।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে ইদগাহ মসজিদে কমিশনার নিয়োগ করে সার্ভের নির্দেশের বিরোধিতা মামলাটি ওঠে। সেখানেই আদালতের প্রশ্ন সার্ভে সংক্রান্ত আবেদনটিই অস্পষ্ট (Vague)। কী ধরনের সার্ভে হবে তা স্পষ্ট করে লেখাই নেই তাতে। কমিশনার কী কাজ করবেন তা স্পষ্ট করা নেই। এমনকি এভাবে কোনও আবেদন হতে পারে কী না তা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। ট্রাস্ট শাহী মসজিদ ইদগাহ-এর ধর্মীয় স্থানের চারিত্রিক গঠনে পরিবর্তন করার বিরোধিতার আবেদনেই সায় থাকল সর্বোচ্চ আদালতের নির্দেশে।

spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...