Saturday, March 14, 2026

রাশিয়ার ৩ হাজার কোটির এ-৫০ রাডার শনাক্তকারী বিমান ধ্বংস করল ইউক্রেন

Date:

Share post:

রাশিয়ার দূরপাল্লার এ-৫০ রাডার শনাক্তকারী গোয়েন্দা বিমান এবং আইএল-২০ কন্ট্রোল সেন্টারের একটি বিমান নামানোর দাবি করল ইউক্রেনের সেনাবাহিনী।সেনাপ্রধান জেনারেল ভেলারি ঝালুঝনি বলেছেন, ইউক্রেনীয় বিমানবাহিনী রাশিয়ার একটি দূরপাল্লার এ-৫০ রাডার শনাক্তকারী গোয়েন্দা বিমান এবং আইএল-২০ কন্ট্রোল সেন্টারের একটি বিমান গুলি করে নামিয়েছে।যে বিমান গুলি করে নামানোর কথা জানানো হয়েছে ভারতীয় মুদ্রায় তার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার কোটি টাকা!জানা গিয়েছে,দক্ষিণ-পূর্বাঞ্চল দিয়ে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে এগিয়ে যেতেই ইউক্রেনীয় সেনাবাহিনীর এই হামলা। ওয়াকিবহালমহলের মত, রাশিয়ার বিমান বাহিনীর কাছে এটা একটি বড় আঘাত।

জানা গিয়েছে, এ-৫০ বিমানটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে এবং লক্ষ্য বস্তুতে হামলা চালাতে রুশ যুদ্ধবিমানকে সাহায্য করে। গত বছরের ২৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার কাছে ‘খুব সম্ভবত ছয়টি এ-৫০ বিমান রয়েছে।’ একটি বিমান তৈরিতে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়।রাশিয়ার সেনা কর্তারা দাবি করেছেন, বিমান নামানোর বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, আজভ সাগরে রাশিয়ার বিমান নামানোর জন্য সূক্ষ্ম পরিকল্পনা করেন তারা ইউক্রেনের এই হামলা রাশিয়ার জন্য খুব খারাপ সংবাদ। তবে গোলাবারুদ সংকট, সেনাদের মনোবল সহ সামগ্রিক দিক বিবেচনায় এই খারাপ পরিস্থিতির মধ্যে অনেকটাই অক্সিজেন পেল ইউক্রেন।

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...