Sunday, April 5, 2026

যাদবপুরের ছাত্ররা কি ফেলনা? আচার্যকে ক.ড়া ভাষায় আ.ক্রমণ বুদ্ধদেবের

Date:

Share post:

বিদ্যাসাগর ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভবিষ্যত আছে আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি ফেলনা? কার্যত এই চাঁচাছোলা ভাষাতেই আচার্য্য সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) নিশানা করে প্রশ্ন তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপসারিত অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadeb Sau)। আচার্যের দ্বিচারিতা নিয়েও নিন্দা করেছেন তিনি। এদিকে এই নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি (President), শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে আবুটা।

সমাবর্তন অনুষ্ঠানের আগে আচার্য রাতারাতি উপাচার্যকে অপসারণ করেছিলেন। তাঁর এমন পদক্ষেপ দেখে মনে হয়েছিল উপাচার্যকে অপসারণ করতে গিয়ে তিনি যেন বিশ্ববিদ্যালয় এবং তার অগণিত ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় আমলাতান্ত্রিক ক্ষমতার ক্রমাগত প্রয়োগ তার একাডেমিক স্বায়ত্তশাসন এবং জ্ঞান ও সৃজনশীলতার প্রচেষ্টাকে ধ্বংস করে। ক্ষমতার নির্বিচার প্রয়োগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বায়ত্তশানের অধিকার এবং ছাত্রদের স্বার্থকে খর্ব করেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সম্পূর্ণ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। চুক্তিতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বেতন না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

এদিকে, উপাচার্যের অনুপস্থিতির কারণে পরিকল্পনা উন্নয়নের কাজ, এনবিএ এবং এনএএসি-সম্পর্কিত কাজ, ছাত্রদের ফিল্ড ওয়ার্কের কাজ, গবেষণা প্রকল্প সংক্রান্ত কাজ, ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত কাজ এবং অন্যান্য অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের অন্তর্বরতীকালীন আদেশের ফলে তিনি যে নতুন কোনো স্থায়ী বা অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেননা সে বিষয়ে তিনি অবহিত থাকা সত্ত্বেও তিনি ভারপ্রাপ্ত উপাচার্যকে অপসারণ করেছিলেন। উপাচার্যকে অপসারণ করা স্বৈরাচারী সিদ্ধান্ত।

আরও পড়ুন- কেন্দ্রের নির্ভরশীলতা কাটিয়ে গরিব মানুষকে রেশন দেবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...