Sunday, May 17, 2026

সুষ্ঠুভাবে গঙ্গাসাগরমেলা করানোয় প্রশাসনিক আধিকারিকদের সম্মানিত করবে রাজ্য: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উদ্যোগে এখন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এ বছরও গঙ্গাসাগর মেলা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এক কোটির উপরে পুণ্যার্থীর আগমনে অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। রাজ্য প্রশাসনের যে সমস্ত কর্মী এই মেলাকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে দিনরাত এক করে কাজ করেছেন তাঁদের এবার সম্মানিত করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, নবান্নে তিনি জানান গঙ্গাসাগর মেলা আয়োজনের সঙ্গে যুক্ত প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের সম্মানিত করবে রাজ্য সরকার। পুলিশ কর্মী থেকে শুরু করে স্বেচ্ছাসেবক সকলকেই আনা হবে এই পুরস্কারের আওতায়। তাঁদেরকে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ শংসাপত্র ও স্মারক দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।

এ বছর রাজ্য সরকার ২৫০ কোটি টাকা খরচ করে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) আয়োজন করেছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ৩৫ হাজারের বেশি কর্মী মেলা আয়োজনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন। ১৪ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল গঙ্গাসাগর প্রাঙ্গনে। ২৪০০ জন সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক ও অসামরিক প্রতিরক্ষা দফতরের জল প্রহরী তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতিমুহূর্তে সজাগ ছিলেন গঙ্গাসাগর প্রাঙ্গনে। এবার এদের সকলের প্রয়াসকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- প্রাসঙ্গিক থাকতে রামমন্দির, শঙ্করাচার্য স্মরণ মহম্মদ সেলিমের

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...