Sunday, June 21, 2026

ধর্মীয় মেরুকরণের মাধ্যমে সংহতির বাতাবরণকে নষ্ট করে বি.ষ ছড়াচ্ছে শুভেন্দু: কুণাল

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের কটাক্ষ কুণাল ঘোষের ৷ তৃণমূল নেতার কটাক্ষ, শুভেন্দু অধিকারী মিথ্যা বলছেন এবং বিষ ছড়াচ্ছেন। বিজেপিকে এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে কুণাল এদিন বলেন, বিজেপির রাজনীতিটাই হচ্ছে রোটি, কাপড়া অর মাকান, অর্থাৎ উন্নয়নের তাদের যে ব্যর্থতা, মানুষের ওপর বোঝা চাপাচ্ছেন তার থেকে নজর ঘোরাতেই ধর্মের নামে মেরুকরণ। আসল হিন্দু ধর্মগুরুরা যারা প্রতিবাদ করছেন, সেই শঙ্করাচার্যদেরও অপমান করছে এই বিজেপি।

কুণাল আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২২ তারিখ সংহতির মহামিছিলের ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ধর্ম যার যার উৎসব সবার আর উন্নয়ন গোটা সমাজের। আর সেই জায়গায় বিষ ঢালার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, এই প্ররোচনাদাতার ওপর কড়া নজর রাখুন, দরকার হলে ব্যবস্থা নিন। এই ধর্মীয় মেরুকরণের মাধ্যমে সংহতির বাতাবরণকে নষ্ট করে যে বিষ ছড়াচ্ছে, দরকার হলে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিন। এবং যে ব্যক্তি কেবলমাত্র রাজনীতি করার জন্য বাংলার শান্তি, সংহতি নিয়ে খেলা করছে রাজ্যপালকে অনুরোধ করবো তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন- ডার্বির প্রস্তুতি শুরু ইস্ট-মোহনের

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...