Friday, June 26, 2026

সান্দাকফুতে তুষারপাত, সাদা বরফে ঢাকলো সিকিম!

Date:

Share post:

তাপমাত্রা কমছে উত্তরে, দার্জিলিং জুড়ে এখনও মন মাতানো আবহাওয়া। মঙ্গলবার বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছিল সান্দাকফু, টুমলিং, মেঘলার মতো জায়গা। আজও একই ঘটনার পুনরাবৃত্তি। তবে সান্দাকফুতে তুষারপাত (snowfall in sandakphu) হওয়ায় রীতিমতো আনন্দে মেতেছেন পর্যটকরা। সকাল থেকেই বরফে ঢেকেছে গোটা সান্দাকফু। সিকিমের বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে সিকিম ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় ফের তুষারপাতের সম্ভাবনা আছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরে দাপুটে ঠাণ্ডার আমেজ বেশ স্পষ্ট। বুধবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে যে আজ, আগামিকাল, শুক্রবার এবং শনিবার দার্জিলিঙের উপরের দিকে অংশে তুষারপাতের সম্ভাবনা আছে। কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে বুধবার, শুক্রবার এবং শনিবার তুষারপাত হতে পারে। আজ দার্জিলিঙের উঁচু এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে যাবে বলছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার সেটা হিমাঙ্কের দু’ডিগ্রি নীচে নেমে যেতে পারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...