Thursday, May 7, 2026

অসুস্থ পড়ুয়াকে নিজের গাড়িতে হাসপাতালে পাঠালেন বিধায়ক

Date:

Share post:

ষষ্ঠ শ্রেণির ছাত্রী অনুষ্কা দেবনাথের মৃত্যুর ঘটনার রেশ এখনও আলিপুরদুয়ার শহরবাসীর মন থেকে মুছে যায়নি। স্কুল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার অসুস্থ এক স্কুল ছাত্রের চিকিৎসায় তৎপর হলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। জিতপুর হাইস্কুলে এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র রাজ ঘোষ স্কুলে এসে অসুস্থতা বোধ করায় সঙ্গে সঙ্গে বিধায়ক নিজের গাড়িতেই রাজকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান।

স্কুলের শিক্ষক ও কর্মীরা বিধায়কের গাড়িতে করেই সোজা ওই ছাত্রকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছাত্রটির ই সি জি করা হয়, তারপর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর ডাক্তারদের নির্দেশ মত ছাত্রটির স্ক্যান করা হয়। তারপর ওই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করে বিধায়ক নিজেও হাসপাতালে গিয়ে ওই ছাত্রের শারিরীক অবস্থার খোঁজ নেন। অসুস্থ পড়ুয়ার মা পার্বতী ঘোষ জানান, তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন। ছেলে এর আগেও অসুস্থ হয়ে পড়েছিল। অর্থের এভাবে তারা ডাক্তার দেখাতে পারেন নি। বিধায়ক তাঁর ছেলের চিকিৎসায় উদ্যোগী হওয়ায় বিধায়ককে ধন্যবাদ জানান তিনি। আপাতত ওই পড়ুয়া সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। তবুও তাকে পর্যবেক্ষনে রাখবার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, মাত্র কয়েকদিন আগেই একটি ফুটফুটে ছাত্রী বিদ্যালয়ে অসুস্থ মারা যায়, তাই এই ছাত্রটির অসুস্থতার বিষয়টি নজরে আসতেই সময় নষ্ট না করে আমার গাড়ি দিয়েই পাঠিয়ে দিই হাসপাতালে। আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র।

আরও পড়ুন- শীতের দুপুরে বন্ধ নিউমার্কেট! হকার-ব্যবসায়ী জটিলতার প্রতিবাদ

 

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...