Thursday, May 7, 2026

গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তীতে শিখ সম্প্রদায়ের সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বুধবার গুরু গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবস। এই বিশেষ দিনে শিখ সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গুরু গোবিন্দ সিংকে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। একইসঙ্গে গুরু গোবিন্দ সিংয়ের আবির্ভাব দিবসে শিখ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীদের ছুটির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঘোষণা করতে পেরে আনন্দিত, যে এখন থেকে গুরু গোবিন্দ সিংজির ‘প্রকাশ পুরব’-এ পশ্চিমবঙ্গের শিখ সম্প্রদায়ভুক্ত সমস্ত রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, পঞ্চায়েত এবং পুরসভার কর্মী, রাজ্য বোর্ড, কর্পোরেশন এবং অধীনস্থ কর্মীদের জন্য বিভাগীয় ছুটি থাকবে।“ পাশাপাশি তিনি গুরুজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, জো বলে সো নিহাল/ সৎ শ্রী আকাল।

আরও পড়ুন- ২২ জানুয়ারি সংহতি মিছিলের প্রস্তুতি সভা করল তৃণমূল

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...