Thursday, May 7, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে জয় পেল ভারত

Date:

Share post:

আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে জয় পেল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দুটো দলই ২১২ রান তোলে। ম্যাচ হয় টাই। এরপর শুরু হয় সুপার ওভারের খেলা। সেখানেই হয় ম্যাচের নিষ্পত্তি। সুপার ওভারে আফগানিস্তান ১ উইকেটে ১৬ রান করেছিল। যদিও মহম্মদ নবির রান নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এরপর ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। ব্যাট করতে নামেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। এই পর্বে তিনি পরপর দুটো ছক্কা হাঁকিয়ে ম্যাচ কার্যত ভারতের পকেটে পুরে দেন। শেষ ১ বলে দরকার ছিল ২ রান। ইতিমধ্যে রোহিত নিজেকে রিটায়ার্ড আউট করে নেন। মাঠে নামেন রিঙ্কু সিং। টানটান উত্তেজনা। একটা রান নিলেন যশস্বী। আবারও একটা সুপার ওভারের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় সুপার ওভারে ভারত ২ উইকেটে ১১ রান করে। এরপর আফগানিস্তান ১ রানে ২ উইকেট হারায়। এবং ভারত জয়লাভ করে।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পঞ্চম শতরান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেললেন রিঙ্কু সিংও।

এরপর ব্যাট করতে নামে আফগানিস্তান। দলের হয়ে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান এবং গুলবাদিন নায়েব। তারা ৬ উইকেটে ২১২ রান তুলতে পারে। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ ছিল।
এদিন রোহিতের ব্যাট থেকে যেমন একদিকে দুর্দান্ত শতরান দেখতে পাওয়া যায়, তেমনই রিঙ্কুও করেন ধুন্ধুমার হাফ সেঞ্চুরি। তবে ইনিংসের শেষ ওভারে রোহিত এবং রিঙ্কু দুজনে মিলে ৩৬ রান তুলে ফেলেন। একটা সময় ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে মাত্র ২৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। এরপর থেকে রোহিত শর্মা এবং রিঙ্কু সিং গোটা ইনিংসটা সামলান।

ভারতীয় ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন আফগান বোলার করিম জানাত। এই ওভারে করিম ৩৬ রান খরচ করে আসেন। রোহিত এবং রিঙ্কু এই ওভারে পাঁচটি ছক্কা এবং একটা বাউন্ডারি হাঁকালেন। করিম এই ম্যাচে একটি নো বলও করে ফেলেন। এই নো বলেও তাঁকে ছক্কা হজম করতে হয়েছিল। এরপর ফ্রি হিটেও করিমকে ছক্কা খেতে হয়। করিমের এই ওভারে রোহিত শর্মা দুটো এবং রিঙ্কু সিং তিনটে ছক্কা হাঁকান।

Related articles

টিভিকের নয়া চ্যালেঞ্জ! জোট সঙ্গী কী ডিএমকে-এআইডিএমকে?

খুব অল্প সময়ের লড়াইয়ে তামিলনাড়ুতে এই প্রথমবার উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। ৫০ বছরেরও বেশি...

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...