Saturday, March 14, 2026

মিমি- নুসরত কেমিস্ট্রি ভাঙ্গনের নেপথ্যে কোন রহস্য? ফাঁস করলেন ‘মেন্টাল’ নায়িকা!

Date:

Share post:

দুজনেই টলিউডের (Tollywood Heroine) জনপ্রিয় নায়িকা। দুজনেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং লোকসভার সাংসদ। মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান (Mimi Chakraborty and Nusrat Jahan) নাম দুটো উচ্চারণ করলেই এক গভীর বন্ধুত্বের ছবি ধরা পড়ে টলিউডে। তবে এই বিষয়টা এখন অনেকটাই অতীত হয়ে গেছে কারণ বর্তমানে দুই ‘বোনুয়া’র মধ্যে দূরত্ব বেড়েছে অনেকটাই। অবশেষে গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)।

টলি পাড়ার নায়িকারা যে ভাল ‘বন্ধু’ হতে পারেন সে কথা প্রমাণ করেছিলেন নুসরত ও মিমি। কিন্তু আচমটাই ছন্দপতন! কেন এমন ঘটনা তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন যশের (Yash Dasgupta) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকেই মিমির সঙ্গে দূরত্ব বেড়েছে নুসরতের, কেউ আবার মনে করেন নিখিলের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমার নায়িকার সম্পর্ক ভাঙার পর থেকে দূরে চলে গেছেন যাদবপুরের সাংসদ (MP of Jadavpur Constituency)। এই নিয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি। কিন্তু এবার নিজেদের ঝামেলার কথা স্বীকার করলেন নুসরত। যশ ঘরনী বলছেন নতুন সিনেমার প্রিমিয়ারে মিমিকে আমন্ত্রণ জানাবেন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই দূরত্ব বলে কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি। তবে এটাও বলেছেন যে, দুজনে না এগিয়ে এলে কখনই কোন কিছু ঠিক হতে পারে না। ছবির প্রিমিয়ারে কি মান অভিমান শেষ হবে এখন সেটাই বড় প্রশ্ন!

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...