Saturday, March 14, 2026

প্রকল্পে টাকা চুরির অভিযোগে লকেটকে ঘিরে বিক্ষোভ

Date:

Share post:

নিজের লোকসভা এলাকাতেই বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের টাকা চুরির অভিযোগ বিক্ষোভ দেখান ধনেখালির তৃণমূল কর্মীরা। শনিবার ধনেখালির হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সাংসদ লকেট।

 

রামমন্দির উদ্বোধনের আগে বিজেপি নেতাকর্মীরা রাজ্যের বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শনিবার ধনেখালির হাটতলা এলাকায় হনুমান মন্দিরে পুজো দিতে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল কর্মীদের অভিযোগ পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসেও রাজনৈতিক বক্তৃতা দিতে শুরু করেন লকেট।

নিজের বক্তব্যের মধ্যে রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন বিজেপি সাংসদ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও ওঠে। এরপরই এলাকার মানুষের প্রকল্পের টাকা চুরি করার অভিযোগে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যদিও শনিবার তাঁর মন্তব্যের বিষয়টি অস্বীকারও করেননি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...