Tuesday, June 23, 2026

মিজোরামে বসে বাংলার ব্যবসায়ীর সঙ্গে কোটি টাকার আর্থিক প্র.তারণা, গ্রে.ফতার ১

Date:

Share post:

মিজোরামে বসে কলকাতার ব্যবসায়ীর থেকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অবশেষে মিজোরামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তের নাম লালন পুঁইয়া।

পুলিশ সূত্রে খবর, ফুলবাগান এলাকার এক ব্যবসায়ী অভিযোগ করেন, বিপুল টাকার পণ্যসামগ্রী অর্ডার করেন লালন পুঁইয়া নামের এক ব্যক্তি। তারপর প্রথমে কিছু টাকা দিলেও,পরবর্তীতে আর টাকাই দিচ্ছিলেন না লালন। টাকার জন্য চাপ দিতেই ওই ব্যবসায়ীকে ভুয়ো ব্যাংক নথি পাঠান ব্যবসায়ী লালন পুঁইয়া। এরপরেই ফুলবাগান থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

প্রায় ২ কোটি ৩৫ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন ওই ব্যবসায়ী। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ফুলবাগান থানার পুলিশ। কিছুদিন আগে ফুলবাগান থানার পুলিশের একটি টিম প্রথমে আইজল যায়। এরপর স্থানীয় থানার পুলিশের সহযোগিতা নিয়ে মিজোরামে পৌঁছে অভিযুক্ত ব্যবসায়ী লালন পুঁইয়ার অফিসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিস। ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়ছে ধৃতকে। প্রতারণার সঙ্গে যুক্ত আরও এক ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কলকাতার আরও কোনও ব্যবসায়ীর সঙ্গে একই ভাবে প্রতারণা করা হয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- প্রথম উইকেন্ডেই জমজমাট ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণ!

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...