Thursday, June 4, 2026

নিজেকে সুস্থ রাখলেই দেশ এগিয়ে যাবে, ‘রান ফর হেলথ’ সূচনায় বললেন কপিলদেব

Date:

Share post:

কপিলদেব ক্রিকেটার হিসেবে কত বড় মাপের তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু ফুটবলার হিসেবেও তিনি যে বেশ ভাল তা অনেকেরই অজানা। রবিবার বেলেঘাটায়  ‘রান ফর হেলথ’ এর  উদ্বোধনে তারই এক ঝলক দেখা গেল।জনতার নয়নের মণি হয়ে উঠলেন ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক।
রবিবার বেলেঘাটায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি ভারতীয় অধিনায়ক।এদিন গান্ধী মূর্তিতেও মাল্যদান করেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। রবিবার বেলেঘাটায় স্বাস্থ্যের জন্য দৌড়, বিশেষ অতিথি কপিল দেবকে কালীঘাটের কালী প্রতিমার প্রতিরূপ উপহার দেন  কুণাল ঘোষ।কপিলদেব বলেন, নিজের খেয়াল রাখুন তবেই দেশ এগিয়ে যাবে। সবাই নিজেকে সুস্থ রাখতে এক্সারসাইজ করুন। যিনি নিজে সুস্থ থাকবেন, তাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।এদিনের পুরো অনুষ্ঠানেরআয়োজন করেছিলেন রাজু নস্কর।

এই অনুষ্ঠানের অনুষঙ্গ হিসাবে বসে আঁকো প্রতিযোগিতা, এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা, রক্তদান উৎসব এবং গুণীজন সম্বর্ধনা দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে ছিলেন বিধায়ক পরেশ পাল, ফুটবলার রহিম নবি, ব্যারেটো, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, অভিনেতা কাঞ্চন মল্লিক, যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ বিশিষ্টরা।এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজনীতি সারা বছর থাকবেই কিন্তু খেলাধুলা শরীর-স্বাস্থ্য বজায় রাখতে হবে সবার আগে। এই এমএল-এ কাপের জবাব নেই।কিংবদন্তী কপিলদেবকে পেয়ে আমরা আপ্লুত।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...