Saturday, March 14, 2026

FFF 2024: কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসব, উপদেষ্টা মণ্ডলিতে বাংলার প্রীতিময়

Date:

Share post:

KIFF-এর পরে এবার কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসব FFF 2024। উদ্যোক্তা অ্যালায়েন্স ফ্রান্স (Alliance Française du Bengale)। ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারি হবে এই ফিল্ম ফেস্টিভাল। এখানে উপদেষ্টা মণ্ডলিতে অনিল কাপুর, অনুরাগ কাশ্যপ, শাজি এন কারুনের সঙ্গে থাকছেন বাংলা প্রীতিময় চক্রবর্তী। বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম প্রীতিময়। দেশজুড়ে বহু স্টুডিও রয়েছে তাঁর। বলিউডের তাবড় চলচ্চিত্র ব্যক্তিত্ব তাঁর বন্ধু।

ইতিমধ্যেই এই ফরাসি চলচ্চিত্র উৎসবে উপদেষ্টা মণ্ডলিতে থাকার জন্য অনুরোধ জানিয়ে প্রীতিময় চক্রবর্তীর কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। প্রীতিময় জানান, ফরাসি এবং ভারতীয় সিনেমার এক মেলবন্ধন দেখা যাবে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভাল ২০২৪-এ। অনিল কাপুর থেকে অনুরাগ কাশ্যপ সবারই যোগ করেছে কান চলচ্চিত্র উৎসেবর সঙ্গে। গত বছর কান ফিল্ম ফেস্টিভালে যখন অনুরাগে ‘কেনেডি’ ছবিটি দেখানো হয়, তখন উঠে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে হাততালি দেন দর্শকরা। একটি ভারতীয় সিনেমার কাছে এটি বড় প্রাপ্তি। মালায়লাম চলচ্চিত্র নির্মাতা শাজি এন কারুনের পিরাভি কানভেনিস পুরস্কার পেয়েছে। ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয় শাজিকে।

প্রীতিময় চক্রবর্তীর কথায়, বাংলাও পারে ফ্রান্সের ছবিকে কলকাতায় টেনে এনে চলচ্চিত্র উৎসব করতে। অনিল, অরুরাগ, শাজি এন কারুনের মতো বন্ধুদের নিয়ে এই চলচ্চিত্র উৎসব সফল হবে বলে আশা তাঁর। তবে, এই উৎসব ঘিরে কোনও প্রতিযোগিতা থাকছে না। FFF 2024-এর জন্য অপেক্ষায় ফরাসী ছবির অনুরাগীরাও।


spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...