Friday, April 3, 2026

সীতার দেশে উৎসবের আমেজ, রামমন্দির উদ্বোধনের আগেই জনকপুরে শুরু পুজো!

Date:

Share post:

রামমন্দির উদ্বোধনের আগেই জমজমাট অযোধ্যা (Ram Mandir Inauguration)। রবিবার সকাল থেকেই অতিথি সমাগমে চূড়ান্ত ব্যস্ততা মন্দির নগরী জুড়ে। তবে পিছিয়ে নেই সিস্টার সিটিও। ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের আগেভাগে উৎসবের আমেজ সীতার দেশ নেপালের জনকপুরে (Janakpur, Nepal)। বিশেষভাবে প্রদীপ এবং রঙিন আলোয় সাজানো হয়েছে জানকী মন্দির (Janaki Temple)। সেখানে রীতি মেনে আরতি যজ্ঞ, সকাল থেকেই চলছে সীতা- বন্দনা।

রাম জন্মভূমি ট্রাস্ট সূত্রে খবর অযোধ্যায় যে শিশু রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে সেটি তৈরি হয়েছে নেপাল থেকে আসা কষ্টি পাথর দিয়ে। আগেই রামের শ্বশুরবাড়ির তরফে পাঠানো হয়েছে অলঙ্কার, জামাকাপড়, মিষ্টি ও বাসনপত্র। ১৮ জানুয়ারি যাবতীয় উপহার নিয়ে জনকপুর থেকে জানকী মন্দিরের প্রতিনিধিরা রওনা দেন। জনকপুরধাম থেকে জলেশ্বরনাথ, মালংওয়া, সিমরৌংগড়, গাধিমাই, বীরগঞ্জ, বেটিয়া, কুশিনগর, সিদ্ধার্থনগর, গোরখপুর হয়ে গতকাল উত্তরপ্রদেশের অযোধ্যায় মহাযাত্রা শেষ হয়েছে। ইতিমধ্যেই শ্রীরাম জন্মভূমি রামমন্দির ট্রাস্টের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন প্রতিনিধিরা। জনকপুরী মন্দিরের প্রধান মহান্ত, ছোটে মহান্ত ২২ জানুয়ারি অযোধ্যায় আমন্ত্রিত।

জনকপুরধামের রামভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের জন্য। অযোধ্যার মতোই ফুল, আলো, রঙ্গোলিতে সেজে উঠছে জনকপুর (Janakpur)। আজ সকাল থেকেই চলছে পুজো- আরতি। রাম মন্দিরের মতোই জানকী মন্দিরেও আগামিকাল ভোর থেকে চলবে অনুষ্ঠান।


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...